এই ওয়েবসাইটটি Power Ark Engineering কর্তৃক পরিচালিত, যা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধভাবে পরিচালিত একটি প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স (TRAD/DNCC/079455/2022) অন্যান্য প্রযোজ্য অনুমোদন প্রাপ্ত। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচে বর্ণিত শর্তাবলিতে সম্মতি প্রদান করছেন।

১. সাধারণ শর্ত

  • এই ওয়েবসাইটের সকল কনটেন্ট, তথ্য ও সেবা Power Ark Engineering কর্তৃক পরিচালিত।
  • আমরা যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই ওয়েবসাইটের কনটেন্ট, সেবা বা শর্তাবলি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি।
  • পরিবর্তিত শর্তাবলি ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথে কার্যকর হবে।

২. পণ্য ও সেবার তথ্য

  • আমরা আমাদের পণ্য ও সেবার তথ্য সঠিকভাবে উপস্থাপনের সর্বোচ্চ চেষ্টা করি।
  • পণ্যের ছবি ও বিবরণ বাস্তব পণ্যের সাথে সামান্য ভিন্ন হতে পারে।
  • স্টক উপলব্ধতার উপর ভিত্তি করে পণ্য সরবরাহ করা হবে।

৩. মূল্য ও পেমেন্ট

  • সকল পণ্যের মূল্য বাংলাদেশি টাকা (BDT) তে প্রদর্শিত হয়, যদি অন্যথা উল্লেখ না থাকে।
  • আমরা যেকোনো সময় পণ্যের মূল্য পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি।
  • পেমেন্ট সম্পন্ন না হলে অর্ডার বাতিল বলে গণ্য হবে ।

৪. অর্ডার বাতিল

  • অর্ডার কনফার্ম হওয়ার আগে গ্রাহক চাইলে অর্ডার বাতিল করতে পারবেন।
  • অর্ডার ডেলিভারি শুরু হলে অর্ডার বাতিল করলে ডেলিভারি চার্জ ফেরত যোগ্য হবে না ।

৫. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি

  • এই ওয়েবসাইটের সকল কনটেন্ট (লোগো, লেখা, ছবি, ডিজাইন) Power Ark Engineering-এর মালিকানাধীন।
  • আমাদের লিখিত অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, পুনঃপ্রকাশ বা ব্যবহার করা যাবে না।

৬. দায়বদ্ধতার সীমাবদ্ধতা

  • ওয়েবসাইট ব্যবহারের ফলে সৃষ্ট কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
  • প্রযুক্তিগত ত্রুটি, সার্ভার ডাউন বা তৃতীয় পক্ষের কারণে সৃষ্ট সমস্যার জন্য আমরা দায়বদ্ধ নই।

৭. প্রযোজ্য আইন

  • এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত ও ব্যাখ্যা করা হবে।