Power Ark Engineering গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমাদের রিটার্ন ও রিফান্ড নীতিমালা নিচে উল্লেখ করা হলো:

১. রিটার্নের শর্ত

  • অনলাইন অর্ডারের ক্ষেত্রে পণ্য ডেলিভার পাবার পর পণ্যে মেনুফেকচারিং ত্রুটি থাকলে আমাদের হট লাইনে ২৪ ঘন্টার মধ্যে রিটার্নের আবেদন করতে হবে।
  • পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিংসহ হতে হবে।
  • কাস্টমাইজড বা বিশেষ অর্ডারের বা বিশেষ লোগো সহ পণ্য সাধারণত রিটার্নযোগ্য নয়। শুধুমাত্র নিয়মিত মূল্যে ক্রয়কৃত পণ্য রিটার্ন করা যাবে।
  • আমাদের এক্সপার্টগন দ্বারা মেশিনারি ও অন্য অন্য ইকুপমেন্ট ইনস্টল এবং সার্ভিসিং করা না হলে প্রডাক্টের After Sale Service/ Warranty/ Guarantee পাওয়া যাবে না।
  • নির্দিষ্ট কারনে পণ্য রিটার্ন দেয়ার পর অথবা গ্রহণযোগ্য কারনে মূল্য রিফান্ড করতে ৩থেকে ১০ কার্যদিবস  সময় লাগতে পারে। 
  • সকল প্রকার অনলাইন  ফিন্যান্সিয়াল সার্ভিস/  গেটওয়ে / POS পেমেন্ট রিফান্ডের ক্ষেত্রে রিফান্ডচার্জ প্রযোজ্য ।
  • যদি গ্রাহকপণ্যের স্টকের উপলব্ধতার জন্য অথবা প্রি-অর্ডারজনিত কারণে অপেক্ষা করতে সম্মত হন, তাহলে অর্ডারটি সর্বোচ্চ ৬০ দিনের জন্য চলমান/প্রসেসিং/হোল্ড অবস্থায় থাকতে পারে।

২. রিটার্ন গ্রহণযোগ্য কারণ

নিম্নলিখিত ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য:

  • ভুল পণ্য সরবরাহ করা হলে
  • পণ্য ড্যামেজড বা ত্রুটিপূর্ণ অবস্থায় পৌঁছালে
  • পণ্যের বিবরণের সাথে বাস্তব পণ্যের বড় ধরনের অমিল থাকলে

৩. রিটার্ন গ্রহণযোগ্য নয়

  • পণ্যের অপব্যবহারের কারণে ক্ষতি
  • ব্যবহার করা বা ইনস্টল করা হয়েছে এরকম কোন পন্য
  • কাষ্টোমাইজ বা নির্দিষ্ট কোন পন্য অডার করে বাহিরের দেশ থেকে আমদানি করলে 

৪. রিটার্ন প্রক্রিয়া

  • রিটার্নের জন্য আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে হবে।
  • রিটার্ন অনুমোদনের পর নির্দিষ্ট ঠিকানায় পণ্য পাঠাতে হবে।
  • পণ্য পরীক্ষা শেষে রিটার্ন/রিফান্ড চূড়ান্ত করা হবে।

৫. রিটার্ন বাতিলের অধিকার

নিম্নলিখিত ক্ষেত্রে রিটার্ন বাতিল হতে পারে:

  • নির্ধারিত সময়ের পরে রিটার্ন অনুরোধ করা হলে
  • পণ্য ক্ষতিগ্রস্ত, ব্যবহৃত বা প্যাকেজিং ছাড়া পাঠানো হলে